গণভোট ও নির্বাচনে অভিযোগ জানাতে ইসির ৫ হটলাইন নম্বর
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কোনো অভিযোগ ফোনে সরাসরি নির্বাচন কমিশনে (ইসি) জানাতে পারবেন নাগরিকরা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনে স্থাপন করা আইন-শৃঙ্খলা সমন্বয় সেল।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে যোগাযোগের জন্য যে টেলিফোন নম্বরগুলো ব্যবহার করা যাবে তা হলো: ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
দেশের যে কোনো নাগরিক এই নম্বরে ফোন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ বা তথ্য সরাসরি জানাতে পারবেন। আইন-শৃঙ্খলা সমন্বয় সেল আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যক্রম চালাবে।
ঢাকা/এমএসবি/মাসুদ