ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দিলেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে কেন্দ্রে ভোট দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। এদিন রাজধানীর গুলশান ২ এলাকার ঢাকা ১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজের ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

আরো পড়ুন:

ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের দুই হাত তুলে ধন্যবাদ ও স্বাগত জানান।

এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে। কেন্দ্রের ভেতর ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সকাল থেকে কেন্দ্রের ভেতরে ও বাইরে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। নারী ও পুরুষ ভোটারদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়