ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ট্যাক্স ফ্রি গাড়ি-প্লট নেবেন না বিএনপির এমপিরা 

মঙ্গলবার দুপুরে সংসদ ভবন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সংসদ ভবন থেকে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

আরো পড়ুন:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখান থেকে পরিবর্তনের সূচনা।” 

এর আগে পৌনে ১১টা বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা। বৈঠকে ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। 

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার কথা জানিয়েছিলেন। 

ঢাকা আলী ইভা  

সর্বশেষ

পাঠকপ্রিয়