ঢাকা     শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:০৯, ২০ ফেব্রুয়ারি ২০২৬
নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতারে করেন।

রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। 

ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো রমজানজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা ইফতার মাহফিলে যোগ দেন।

আরো পড়ুন:

পশ্চিম ভাষানটেক থানা সংলগ্ন ‘জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা’ পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান। তারা এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সঙ্গে ইফতারে অংশ নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ঢাকা-১৭ নির্বাচনি এলাকার কড়াইল ও ভাষানটেকের ১৪টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য পুরো রমজান মাসে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহ করা হবে। ভাষানটেকের ‘৪৪ লালাসাই’ এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

ইফতারের আগে জাইমা রহমান এতিম শিশুদের পাশে বসে আন্তরিকভাবে তাদের খোঁজখবর নেন। তিনি তাদের পড়ালেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং শিশুদের বিভিন্ন প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন। পরে ইফতার মাহফিলে উপস্থিত বয়স্ক নারীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও অভাব-অভিযোগ সম্পর্কে খোঁজ নেন। 

ইফতারের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। আজানের সঙ্গে সঙ্গে জাইমা রহমান শিশুদের হাতে ইফতার তুলে দেন এবং নিজেও তাদের সঙ্গে বসে ইফতার করেন। 

ঢাকা/আলী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়