ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পথচারী ও ভ্রাম্যমাণ মানুষের জন্য ওয়ালটন প্লাজার ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৮ মার্চ ২০২৬  
পথচারী ও ভ্রাম্যমাণ মানুষের জন্য ওয়ালটন প্লাজার ইফতার আয়োজন

ওয়ালটন প্লাজার আয়োজনে ইফতার অনুষ্ঠানে ভ্রাম্যমাণ, পথচারী ও নিম্ম আয়ের মানুষ

পবিত্র রমজানে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ, পথচারী ও নিম্ম আয়ের মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা।

গত রবিবার (১৫ মার্চ, ২০২৬), মাস্তুল ফাউন্ডেশনের সহায়তায় রাজধানী ঢাকার কারওয়ান বাজারে পান্থকুঞ্জ এলাকায় ওই ইফতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সের ভ্রাম্যমাণ, পথচারী ও নিম্ম আয়ের প্রায় ১ হাজার মানুষ অংশ নেন। ওয়ালটন প্লাজা ও মাস্তুলের উর্দ্ধতন কর্মকর্তাগণ আয়োজনে অংশ নিয়েছিলেন।

আরো পড়ুন:

ইফতার করতে আসা কয়েকজন ভ্রাম্যমাণ রোজাদার বলেন, “অনেকে একসঙ্গে ইফতার করতে ভালো লাগে। ওয়ালটন প্লাজার এই উদ্যোগ তাঁদের জন্য বড় সহায়। এক বেলা পেটপুরে খেতে করতে পারলাম। এই আয়োজন পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও ছিন্নমূল মানুষের জন্যে কত বড় উপকার, সেটা শুধু তাঁরাই বুঝতে পারেন।” এসময় তারা ওয়ালটন প্লাজাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান বলেন, “শুধু বিনা মূল্যে ইফতারি নয়, বিভিন্ন সময় অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মুমূর্ষু রোগীকে রক্তদান, এতিম শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন প্লাজার এসব উদ্যোগ চলমান থাকবে।”

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়