ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ 

দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশ নেওয়া যাবে স্থানীয় সরকার নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০২৬
দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশ নেওয়া যাবে স্থানীয় সরকার নির্বাচনে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, “সিটি নির্বাচনসহ যেকোনো স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। উপদেষ্টা থাকাকালীন সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হয়েছে। সুতরাং দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়াই অংশগ্রহণ করা যাবে স্থানীয় সরকার নির্বাচনে।”

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক‌ পেজে এক পোস্টে তিনি এসব কথা লিখেন।

আরো পড়ুন:

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, “এ বিষয়ে আজকে ইসির বক্তব্য বিভ্রান্তিকর। রাজনৈতিক দল, সুশীলসমাজ এবং মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতেই এই সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ইসিকে স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইনগুলো ভালোভাবে অধ্যয়ন পূর্বক মন্তব্য করার অনুরোধ থাকবে।”

উল্লেখ্য, রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। যেহেতু, বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই দলীয় প্রতীকের বিধান থাকা বা না থাকার বিষয়টি মূলত দলটির ওপরই নির্ভর করছে।” 

নির্বাচন কমিশনারের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফেসবুকে উল্লিখিত কথাগুলো বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়