ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাষ্ট্রপতির সাক্ষাৎকার পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানাবে সরকার: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতির সাক্ষাৎকার পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানাবে সরকার: তথ্যমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাম্প্রতিক সাক্ষাৎকারটি ভালোভাবে পর্যালোচনা করার পর এ বিষয়ে মন্তব্য করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “সাক্ষাৎকারটি বিস্তারিতভাবে দেখার পর সরকারিভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।”

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি উল্লেখ করেছেন, দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার পাশে ছিল। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তিনি যথাযথ সহযোগিতা না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। বিএনপি প্রসঙ্গসহ তাকে সহযোগিতা না করার বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।”

তিনি বলেন, “এই মুহূর্তে সাক্ষাৎকারটি নিয়ে মন্তব্য করতে চাই না। বিষয়টি আমরা এখনো প্রয়োজনীয়ভাবে পর্যালোচনা করিনি। ভালোভাবে দেখার পর সরকার তার অবস্থান স্পষ্ট করবে।”

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়