ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরপুরে বহুতল ভবনে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৯ মার্চ ২০২৬  
মিরপুরে বহুতল ভবনে আগুন

মিরপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার মিরপুরের ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

সোমবার (৯ মার্চ)  ‍দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য রাইজিংবিডিকে জানান।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, প্রাথমিকভাবে জানা গেছে ১০তলা ওই ভবনের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পাঁচটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনার কাজ করছে। আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঢাকা/এমআর/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়