ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বর্ণের দাম বাড়ল ২২১৬ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১১ মার্চ ২০২৬  
স্বর্ণের দাম বাড়ল ২২১৬ টাকা

ফাইল ফটো

দেশের বাজারে একদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত এই পণ্যটির দাম বেড়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ৬৮ হাজার ২১৪ টাকায়।  

আরো পড়ুন:

বুধবার (১১ মার্চ) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। তবে স্থানীয় বাজারের আগে দাম বেড়েছে বৈশ্বিক বাজারে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০৫ ডলার।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়