পর্যটন খাতকে আরো এগিয়ে নিতে হবে: বিমানমন্ত্রী
নতুন বছরকে সামনে রেখে দেশের পর্যটন খাতকে আরো এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি জাতীয় পরিচয়কে নতুন করে উপলব্ধি করারও একটি গুরুত্বপূর্ণ দিন।”
দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশকে আরো সুন্দরভাবে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে সেটি সম্ভব। আমাদের সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু