ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: নবজাতকের পর মারা গেলেন মা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৮ জুন ২০২৩   আপডেট: ১৪:৪৯, ১৮ জুন ২০২৩
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: নবজাতকের পর মারা গেলেন মা

ছবি: সংগৃহীত

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের পর মারা গেলেন মা মাহবুবা রহমান আঁখি।

রোববার (১৮ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন।

আরো পড়ুন:

এর আগে গত ৯ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রসব ব্যথা ওঠায় আঁখিকে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তার অধীনে ভর্তি করানো হয়। পরে গত ১৪ জুন (বুধবার) সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসা’ ও কর্তৃপক্ষের ‘প্রতারণা’র অভিযোগ তোলেন তার স্বামী ইয়াকুব আলী। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।

ঘটনার পর পাশ্ববর্তী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহবুবা রহমান আঁখি। ল্যাব এইড হাসপাতালের কমিউনিকেশন ম্যানেজার চৌধুরী মেহের ই খুদা গণমাধ্যমকে জানান, রোববার দুপুরে তিনি মারা যান।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়