ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কী জাদু বেদিকার চোখে!

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ২৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কী জাদু বেদিকার চোখে!

বিনোদন ডেস্ক: ‘চোখ তার চোরাবালি/ মন যে পাথর’— মন পাথর কিনা তা অজানা থাকলেও চোখ যে চোরাবালি তা নিয়ে সংশয় নেই। বলছি, ভারতের দক্ষিণী সিনেমার মডেল-অভিনেত্রী বেদিকার নয়ন যুগলের কথা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তারপর নাম লেখান চলচ্চিত্রে।

অভিনয় ক্যারিয়ারের এক যুগ পার করেছেন বেদিকা। তবে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘পরদেশি’ সিনেমাটি তার অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। কারণ এতে অভিনয় করে দর্শক সমালোচকদের যেমন প্রশংসা কুড়ান তেমনি পুরস্কারও পান এই অভিনেত্রী। এর পরের বছরও আরেকটি হিট সিনেমা উপহার দেন তিনি।

বেদিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঞ্চনা থ্রি’। তামিল ভাষার সিনেমাটি গত ১৯ এপ্রিল মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার একটি করে সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তামিল ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। এ অভিনেত্রীকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।   


ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন বেদিকা। পড়াশোনা শেষ করেছেন যুক্তরাজ্যে
 

চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার জন্য ভারতের ‘কিশোর নমিত কাপুর অ্যাক্টিং ইনস্টিটিউট’ থেকে অভিনয় ও নাচের ওপর প্রশিক্ষণ নেন তিনি
 

২০০৬ সালে তামিল ভাষার ‘মাদ্রাজি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন বেদিকা
 

২০০৭ সালে ‘বিজয়াদশমী’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি
 

২০০৮ সালে ‘সঙ্গমা’ সিনেমার মাধ্যমে কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ এপ্রিল ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়