ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তসলিমা নাসরিনকে নিয়ে গান

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ২৬ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তসলিমা নাসরিনকে নিয়ে গান

সংগীতশিল্পী শতাব্দী ভব ও তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক : লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে গান করলেন শতাব্দী ভব। গানটির কথা, সুর ভব নিজেই করেছেন। গানটি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে প্রকাশিত হয়েছে গত ২৩ আগস্ট। ২৫ আগস্ট তসলিমা নাসরিনের জন্মদিনকে সামনে রেখেই ভব এ গানটি করেছেন বলে জানান।


গানটির কথাগুলো এ রকম- তুমি পুরুষতন্ত্র মৌলবাদের মুখোশে দিয়েছ টান/ ঘুমপাড়ানির দেশে গাও ঘুম ভাঙানোর গান/ জলের ওপর কত সহজে আগুন জ্বালতে পারো/ উতল হাওয়ার দিনগুলোতেও বিবেকের কড়া নাড়ো/ যুক্তির সংগ্রামে বদলে দিতে দিন/ স্বপ্নের ফেরিওয়ালা তসলিমা নাসরিন…।


এর আগে শতাব্দী ভব কবীর সুমন ও শাহবাগ আন্দোলন নিয়ে গান করেছেন। ভিন্ন ধরনের গান করে ভব সংগীতাঙ্গনে নিজস্ব একটা জায়গা তৈরি করে নিয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৪/পাভেল/কমল কর্মকার

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়