ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২০, ২৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত‌্যাগ করেছেন। শোনা যাচ্ছে যে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হবে। তাকে তো বরখাস্ত করা উচিত ছিল। স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘দুর্নীতি ও অব্যবস্থাপনা এতো চরমে পৌঁছেছে যে, অধিকাংশ কোভিড-১৯ হাসপাতালের লাইসেন্সের মেয়াদ নেই বলে জানা গেছে। করোনা প্রার্দুভাবের শুরু থেকেই দুর্নীতি হচ্ছে।’

২০১৪ সাল থেকেই রিজেন্ট হাসপাতালের লাইসেন্স অবৈধ জানা সত্ত্বেও হাসপাতালটিতে করোনা টেস্ট ও চিকিৎসার জন্য সরকার কীভাবে চুক্তি করলো, প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে করোনা সম্পর্কিত জাতীয় পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেনসহ আরও অনেকে শ্যামল যুক্ত ছিলেন।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়