ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির আন্দোলন পত্রিকা আর ফেসবুকে সীমাবদ্ধ: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২০  
বিএনপির আন্দোলন পত্রিকা আর ফেসবুকে সীমাবদ্ধ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বিএনপির আন্দোলন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব‌্য করেন তিনি।

আরো পড়ুন:

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি, দলটির নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রং কী, বর্ণ কেমন; তা ইতোমধ্যে তাদের নেতাকর্মীরা তো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে।‘

তিনি বলেন, ‘আন্দোলনের ইস্যু ও পরিস্থিতি না থাকায় বিএনপির নেতারাও বিভ্রান্ত। তারা একবার বলে, আন্দোলনের লক্ষ্য—খালেদা জিয়ার মুক্তি; আবার বলে, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন।’

আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণে বিএনপি চরম ব্যর্থ, এ মন্তব‌্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জনগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না। বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।’

দেশে গণতন্ত্র নেই, বিএনপি মহাসচিবের এ অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে; তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কীভাবে?’

ভেদাভেদ ভুলে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়