ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকা নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৯ এপ্রিল ২০২১  
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করার দাবি

করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা স্পষ্ট করার দাবি জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দলটির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিবৃতিতে এ দাবি জানান।

আরো পড়ুন:

গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, ‘দেশের অভ্যন্তরে গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্সকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হলে এ মুহূর্তে দেশীয় উৎস থেকে তৈরি টিকা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকত। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা এখনও নেওয়া যায়। করোনা টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না, সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা স্পষ্ট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন আমদানি ও যৌথ উৎপাদনের পাশাপাশি ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানির প্রচেষ্টা থাকতে হবে বাংলাদেশের। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনও কয়েক লাখ মানুষ অস্থিরতার সাথে অপেক্ষা করছেন।’

জাপার চেয়ারম‌্যান বলেন, ‘এখন প্রমাণ হলো বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিল। আন্তর্জাতিক টিকা কূটনীতিতে অদূরদর্শীতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ।’

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়