ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ বিকেলে গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৭ মে ২০২৩   আপডেট: ১১:৩৭, ৭ মে ২০২৩
আজ বিকেলে গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা

ফাইল ফটো

গতকাল শনিবার রাতে গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। এতে জোটের পরবর্তী করণীয় কী হবে তা ঠিক করতে বিশেষ সভা আহ্বান করেছে গণতন্ত্র মঞ্চ।

রোববার (৭ মে) বিকেল ৪টায় জোটের শরিক বিপ্লবী ওয়ার্কাস পার্টির সেগুন বাগিচার  কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, আজ (রোববার) গণতন্ত্র মঞ্চের বিশেষ সভা আহ্বান করা হয়েছে। বিকেল ৪টায় সেগুন বাগিচার তোপখানা রোডে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অফিসে এ সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী করণীয় ঠিক করা হবে।

গণতন্ত্র মঞ্চ বাংলাদেশের সাতটি রাজনৈতিক দল নিয়ে গঠিত একটি রাজনৈতিক জোট। মঞ্চের দলগুলো হলো— জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
 

মেয়া/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়