মহাসমাবেশ নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বিকেলে
২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সমাবেশের অনুমতির জন্য ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বুধবার সকাল পর্যন্ত কিছুই জানানো হয়নি বিএনপিকে। এ অবস্থায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
/মেয়া/এসবি/