ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রস্তুত শান্তি সমাবেশের মঞ্চ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৮ জুলাই ২০২৩  
প্রস্তুত শান্তি সমাবেশের মঞ্চ 

ছবি: রাইজিংবিডি

রাজধানীতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে।

আরো পড়ুন:

সমাবেশের জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তত রয়েছে। ইতিমধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা ৩টার দিকে তিনি সমাবেশে যোগ দেবেন।

তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের অনুমতির পর বৃহস্পতিবার বিকেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির দায়িত্বে রয়েছে টোটাল সলিউশন ইভেন্ট।

এদিকে, শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

/মামুন/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়