ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধোলাইখালে সংঘর্ষে আহত গয়েশ্বর চন্দ্রকে নিয়ে গেছে পুলিশ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৯ জুলাই ২০২৩   আপডেট: ১৩:০৫, ২৯ জুলাই ২০২৩
ধোলাইখালে সংঘর্ষে আহত গয়েশ্বর চন্দ্রকে নিয়ে গেছে পুলিশ

পুরান ঢাকার ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। পরে পুলিশ তাকে নিয়ে গেছে বলে দাবি করেছেন দলের নেতা-কর্মীরা। 

শনিবার (২৯ জুলাই) দুপুরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান।

পুলিশ বলেছে, গয়েশ্বর চন্দ্র রায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একই গাড়িতে করে আব্দুস সালাম আজাদকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ শুরু হয় ধোলাইখাল এলাকায়।

ঢাকা/মেয়া/ইভা 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়