ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেমন আছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৪ আগস্ট ২০২৩  
কেমন আছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস ধরে বিদেশে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার শারীরিক অবস্থার সবশেষ জানিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ফেসবুকে পোস্ট দেন তার ছেলে খন্দকার মারুফ হোসেন।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বাবার একটি ছবিও ফেসবুকে দেন। সেখানে চুল-দাঁড়ি পাকা অবস্থায় দেখা গেছে মোশাররফ হোসেনকে।

মারুফ হোসেন জানান, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন।

আরো পড়ুন:

ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ’।

ওই পোস্টে তিনি আরও লিখেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।’

গত ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮দিন চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। তিনি পুরোপুরি সুস্থ না হওয়ায় গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়