ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০০, ২৮ আগস্ট ২০২৩   আপডেট: ০৯:২৪, ২৮ আগস্ট ২০২৩
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‌গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামানো যাবে না। দেশের ১৭ কোটি জনগণ শেখ হাসিনার পক্ষে রয়েছে।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর মতিঝিলস্থ রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে তাঁকে পুনরায় নির্বাচিত করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা  দিয়েছেন। আসুন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হই।

বঙ্গবন্ধু পরিষদ রুপালী ব্যাংক লিমিটেডের সভাপতি মো. সুজাত আল জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রুপালী ব্যাংক লি. পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এএএম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়