ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৯ অক্টোবর ২০২৩   আপডেট: ১১:২৩, ২৯ অক্টোবর ২০২৩
নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান

আগের দিন মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে কার্যত ফাঁকা বিএনপির দলীয় প্রধান কার্যালয়। নয়াপল্টনের এ ভবনের প্রবেশমুখের অংশে ‘ক্রাইম সিন’ লেখা টেপ ঝুলিয়ে রেখেছে পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ঘোষণা করেছে দলটি। তবে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কোনো নেতাকর্মীর উপস্থিতি চোখে পড়েনি।

রোববার (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় এমন চিত্র।

এই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছেন তারা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় ও দপ্তরের লোকজন আছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালীন পুলিশের হামলার প্রতিবাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তিন বছর ৮ মাস পর দেশে হরতাল ডাকে বিএনপি। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল ডেকেছিল দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ওই দিন হরতাল পালন করে বিএনপি।

মেয়া/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়