ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৯ অক্টোবর ২০২৩  
সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ: জামায়াত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বলেছেন, দেশের জনগণ সর্বাত্মকভাবে হরতাল পালন করে ক্ষমতাসীন সরকারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ দেশে কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না জনগণ। 

রোববার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের রক্তচক্ষু, গ্রেপ্তার, দমন-নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে আজ ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হয়েছে।

এ টি এম মা’ছুম বলেন, জামায়াত-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে জনগণের আন্দোলন কখনো দমন করা যাবে না। সর্বাত্মকভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জনগণ কার্যত বর্তমান সরকারের প্রতি অনাস্থা ঘোষণা করেছে।


 

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়