ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন পরীক্ষার: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ৩১ আগস্ট ২০২৪  
আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন পরীক্ষার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার।  নির্বাচনের ফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, সেটার ধারবাহিকতা বজায় রাখতে হবে।

শুক্রবার (৩০ আগস্ট) তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে জনগণের আস্থা নষ্ট হয়। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এমএ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়