ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গতানুগতিক বাজেট, উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই: ইসলামী আন্দোলন

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২ জুন ২০২৫  
গতানুগতিক বাজেট, উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই: ইসলামী আন্দোলন

অন্তর্বর্তী সরকা‌রের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট উল্লেখ ক‌রে এটা নি‌য়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার (৬ জুন) তাৎক্ষ‌নিক বা‌জেট প্রতি‌ক্রিয়ায় তি‌নি এসব কথা ব‌লেন।

আরো পড়ুন:

গাজী আতাউর রহমান বলেন, “এই বাজেটের চরিত্র ও ধরণ দেখে একে গতানুগতিক ধারার রক্ষণশীল বাজেট বলেই প্রতিয়মান হচ্ছে। বাজেটের আকার, আয়-ব্যয়, এডিপি ও জিডিপির লক্ষ্যমাত্রা কমিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে। রাজস্ব আদায়ে অতিতের সক্ষমতা, এডিপি বাস্তবায়নে জনপ্রশাসনের সক্ষমতা এবং দেশের বিধ্বস্ত অর্থনীতি বিবেচনায় রক্ষণশীল বাজেট প্রত্যাশিত ছিল।”

তিনি বলেন, “কারণ বাস্তবতা উপেক্ষা করে উচ্চভিলাসী বাজেট প্রস্তাব করা ধুর্ত রাজনৈতিক সরকারের চরিত্র। যে কাজ পতিত স্বৈরাচার বারবার করে এসেছে। সেই ধারা অনুসরণ না করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছি।”

তিনি আরো বলেন, “তবে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব রাখা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতের ওপর গণযোগাযোগ ও জ্বালানী খাতকে প্রধান্য দেয়ার মতো অতিতের ধারা অব্যহত রাখায় এ বাজেটকে গতানুগতিক বলেই মনে হচ্ছে। গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে আরো সুচিন্তিত ও বৈপ্লবিক বাজেট প্রত্যাশা করা হয়েছিলো; এই বাজেট সেই প্রত্যাশাকে আঘাত করেছে।”

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া মন্তব‌্য ক‌রে যুগ্ম-মহাসচিব ব‌লেন, “এই সরকারের কাছে এটা প্রত্যাশিত ছিল না। পাচারকৃত টাকা আদায়ে সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়নি। মুল্যস্ফিতি নিয়ন্ত্রণে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা চ্যালেঞ্জিং হবে। সামগ্রিকভাবে এই বাজেট অর্থনীতিকে শ্লথ করবে এবং জনজীবনের দুর্দশা লাঘবে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই।”

ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়