ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিকূল পরিস্থিতিতে প্রচার চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৬  
প্রতিকূল পরিস্থিতিতে প্রচার চালাতে হচ্ছে: নাহিদ ইসলাম 

রবিবার ঢাকার সাঈদনগর এলাকায় নির্বাচনি গণসংযোগে গিয়ে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: রাইজিংবিডি

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,  নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিকূল পরিস্থিতিতেই প্রচার চালাতে হচ্ছে। তবে, কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার সাঈদনগর এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

নাহিদ ইসলাম বলেন,‌ “১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সারা পাচ্ছি। কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে৷ যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কী হবে নির্বাচনের পর দেখা যাবে।”

এ সময় তিনি ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন।

ঢাকা/রায়হান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়