বিএনপির ইশতেহার ঘোষণা চলছে
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৬:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার ঘোষণা শুরু হয়েছে। ইতিমধ্যে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ইশতেহার ঘোষণা শুরু হয়।
জানা গেছে, পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন-সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হবে।
ঢাকা/আলী/সাইফ