তিন ঘণ্টায় জামায়াতের আমিরের কেন্দ্রে ভোট পড়েছে ১৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভোটকেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ১৪ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র নং ২৫ (বালক শাখা)-তে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪ দশমিক ৬ শতাংশ ভোট পড়ে। এই কেন্দ্রের ৩ হাজার ৪১৮ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আমিনুল ইসলাম এই তথ্য রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন।
এছাড়াও মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট চারটি সেন্টারে ভোটগ্রহণ চলছে। দুটি বালক শাখা ও দুটি মহিলা শাখায়। দায়িত্বরত কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোটার উপস্থিতির চিত্র নিম্নরূপ:
কেন্দ্র নং ২৫ (বালক শাখা)–এ মোট ৩ হাজার ৪১৮ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোট দিয়েছেন, যা ১৪ দশমিক ৬ শতাংশ।
কেন্দ্র নং ২৪ (বালক শাখা)–এ মোট ৩ হাজার ৩৭১ জন ভোটারের মধ্যে ৪৯৮ জন ভোট দিয়েছেন, যা ১৪ দশমিক ৭৭ শতাংশ।
কেন্দ্র নং ২২ (মহিলা শাখা)–এ মোট ৩ হাজার ১৫৫ জন ভোটারের মধ্যে ২১৮ জন ভোট দিয়েছেন, যা ৭ শতাংশ।
কেন্দ্র নং ২৩ (মহিলা শাখা)–এ মোট ৩ হাজার ১৮২ জন ভোটারের মধ্যে ২৯৯ জন ভোট দিয়েছেন, যা ৯ দশমিক ৩৯ শতাংশ।
সংশ্লিষ্ট চারটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকাল সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন। ভোটগ্রহণ চলমান রয়েছে।
ঢাকা/রায়হান/ফিরোজ