ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটকেন্দ্রের বাইরে ব্যালট নিয়ে যাওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ভোটকেন্দ্রের বাইরে ব্যালট নিয়ে যাওয়ায় যুবকের ৩ বছরের কারাদণ্ড

অভিযুক্ত শাহিন মালিথা

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ভোটের ব্যালট পেপার বাইরে নিয়ে আসার অভিযোগে শাহিন মালিথা (২৮) নামের এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মিরপুর উপজেলার ৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত শাহিন মিরপুর উপজেলার নওদা গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল মালিথার ছেলে। 

শাহিনের হাতে যে ব্যালট পাওয়া যায় সেটিতে কোনো সিল দেওয়া ছিল না। 

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, আটককৃত শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম।

৩১ নং তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাসানুজ্জামান জানান, সকালে ভোটকেন্দ্রে একজন ভোটার কোনো প্রতীকে সিল না দিয়ে ব্যালট নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে। 

পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জান্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত শাহিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন।

ঢাকা/কাঞ্চন/ফিরোজ 

সর্বশেষ

পাঠকপ্রিয়