ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীর ঘটনায় ন্যায়বিচার চান জামায়াত আমির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬  
নোয়াখালীর ঘটনায় ন্যায়বিচার চান জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ফটো

নোয়াখালীর হাতিয়ায় এনসিপিকে ভোট দেওয়ায় তিন সন্তানের এক জননীকে ‘ধর্ষণ’ করা হয়েছে দাবি করে এ ঘটনায় ন্যায়বিচার চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জামায়াত আমির বিএনপি নেতৃত্বকে কঠোর বার্তা দেওয়ার কথাও বলেন। 

আরো পড়ুন:

তিনি বলেন, “নোয়াখালীর হাতিয়ায় ন্যাশনাল সিটিজেন পার্টিকে ভোট দেওয়ায়, তিন সন্তানের এক জননীকে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, তা শুনে আমি হতবাক, স্তম্ভিত!” 

“অভিযোগ অনুযায়ী, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে চানন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে কয়েকজন ব্যক্তি তাঁর ঘরে ঢুকে তাঁর স্বামীকে বেঁধে ফেলে এবং এনসিপিকে ভোট দেওয়ার অভিযোগে তাঁকে পাশবিক নির্যাতন চালায়। শনিবার বিকেলে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে।” বলেন তিনি। 

ভুক্তভোগী নারীর সঙ্গে জামায়াত আমির কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, “কিছুক্ষণ আগে ফোনে আমি ভুক্তভোগী নারী এবং তাঁর পরিবারের সাথে সরাসরি কথা বললাম। তাঁদের এই অসহনীয় যন্ত্রণা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। কোনো ভাষা দিয়ে তাঁদেরকে সান্ত্বনা দিতে পারিনি।”

নারীদের নিরাপত্তা সবার আগে উল্লেখ করে তিনি বলেন, “আমার পুরো নির্বাচনি প্রচারণাজুড়ে আমি কথা দিয়েছিলাম যে- প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না এবং আইনের শাসনের কোনো বিকল্প নেই, এটিই আমাদের ভিত্তি। যা ঘটেছে তা রাজনীতি নয়, এটি চরম ঔদ্ধত্য এবং এখনই এর অবসান হতে হবে। বিশেষভাবে নারীদের নিরাপত্তা সবার আগে।”

তিনি বলেন, “এদেশের প্রতিটি নাগরিকের অধিকার আছে স্বাধীনভাবে ভোট দেওয়ার এবং কোনো ভয়ভীতি বা সহিংসতা ছাড়াই নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন করার। কেউ ভোট দেওয়ার কারণে কাউকে আঘাত করার অধিকার রাখে না।”

রবিবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় এ বিষয়ে কঠোর বার্তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমি সাক্ষাতে বিএনপি চেয়ারম্যানকে অত্যন্ত কঠোর ভাষায় জানাবো যে- তাঁর দলের ভেতর থেকে এই ধরনের আচরণ দমনে আরও অনেক বেশি কঠোর হতে হবে। নেতৃত্ব মানেই হলো শৃঙ্খলা এবং জবাবদিহিতা। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে- দৃঢ়ভাবে, দ্রুত এবং কোনো ভয় বা পক্ষপাত ছাড়াই।” 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়