ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ২০ এপ্রিল ২০২৬  
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল আইডিয়ার একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

সোমবার (২০ এপ্রিল) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। দলে আরো  ছিলেন কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া।

বৈঠকে জাতীয় সংসদের কার্যকারিতা, জুলাই চার্টারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইন্টারন্যাশনাল আইডিয়ার পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ জানানো হয়।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বৈঠকে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জামায়াতের ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আলী আহমাদ মাবরুর।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়