ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমরা কেন ঘুমাই

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:৪৮, ২২ এপ্রিল ২০২৫
আমরা কেন ঘুমাই

ছবি: প্রতীকী

বয়সের সঙ্গে সঙ্গে ঘুমের প্রয়োজন কম-বেশি হয়ে থাকে। বিশ্বের বেশিরভাগ মানুষ তার জীবনের এক-তৃতীয়াংশ ঘুমিয়ে কাটিয়ে দেন। মানুষ কেন ঘুমায়?- এই প্রশ্নের সঠিক উত্তর এখনও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। 

যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম বিশেষজ্ঞ ড. রাফায়েল পেলায়ো বলেন, ‘‘আমরা কেন ঘুমাই, এটার কোনো নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে বলা যায়, ঘুম আমাদের শরীরের জন্য প্রয়োজন, তাই আমরা প্রতিদিন ঘুমাই। ঘুমের মধ্যে অসাধারণ কিছু ঘটে। ঘুম হলো মানুষের নিজের প্রতি যত্ন নেওয়ার দারুণ উপায়।’’

আরো পড়ুন:

সাত কিংবা নয় ঘণ্টা ঘুমালেই হবে না, ঘুম ভালো হওয়াটা দরকারি বলে মত দিয়েছেন ড. রাফায়েল। তিনি বলেন, ‘‘আপনি কত ঘণ্টা ঘুমিয়েছেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো—ঘুম থেকে উঠে আপনি সতেজ বোধ করছেন কি না।’’

অনেকক্ষণ ঘুমানোর পরেও যদি কেউ শরীরে ক্লান্তি অনুভব করেন, তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির ঘুমে কোনো সমস্যা থাকতে পারে বলে মনে করেন ড. রাফায়েল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের সুপারিশ অনুযায়ী, ২৬ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। ৬৫ বা তার বেশি বয়সীদের কিছুটা কম (সাত ঘণ্টার কাছাকাছি), আর ১৬ থেকে ২৫ বছর বয়সী তরুণদের সাত ঘণ্টার সামান্য বেশি ঘুম দরকার। নবজাতক শিশুর প্রয়োজন ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুম।  

জন হপকিংস হাসপাতালের ঘুম বিষয়ক চিকিৎসক মলি অ্যাটউড বলেন, ‘‘একজন ব্যক্তি দৈনিক সাত থেকে নয় ঘণ্টা ঘুমালে ভালো। এতে তার স্বাস্থ্যঝুঁকি সবচেয়ে কম থাকে। আবার ছয় ঘণ্টার কম বা নয় ঘন্টার বেশি ঘুমালে স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়