স্মার্টফোন ব্যবহাকারীদের উপকারে ৬ অ্যাপ আনল গুগল
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
স্মার্টফোন মানুষের জীবনে গুরুত্বপূষর্ণ ডিভাইস হলেও এতে আসক্তি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। আসক্তি নিয়ন্ত্রণে টেক জায়ান্ট গুগল ইতিমধ্যে অ্যান্ড্রয়েডে যুক্ত করেছে ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ, পারেন্টাল কন্ট্রোল সহ বেশ কিছু ফিচার।
তবে এতেই থেমে থাকেনি গুগল। আরো নতুন কিছু করার চেষ্টা করছে। ব্যবহারকারীদের তাদের স্মার্টফোন ব্যবহার সম্পর্কে আরো সচেতন করতে এবং স্ক্রিন টাইম কমাতে প্রতিষ্ঠানটি এবার উন্মুক্ত করেছে পরীক্ষামূলক ৬টি অ্যাপ। অ্যাপগুলো হলো আনলক ক্লক, পোস্ট বক্স, উই ফ্লিপ, ডেজার্ট আইল্যান্ড, মোর্ফ এবং পেপার ফোন। সবগুলো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
আনলক ক্লক : এটি একটি লাইভ ওয়ালপেপার অ্যাপ। দিনে কতবার আপনি স্মার্টফোন আনলক করছেন তা প্রদর্শন করবে এই লাইভ ওয়ালপেপার অ্যাপ। ফলে সহজেই জানতে পারবেন সারাদিনে স্মার্টফোন ব্যবহারের হিসাব। অ্যাপটি ডাউনলোড করা যাবে লিংক থেকে।
তথ্যসূত্র : দ্য ভার্জ
ঢাকা/ফিরোজ
রাইজিংবিডি.কম