ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলে লালা লাগিয়ে আম্পায়ারদের দ্বারস্থ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৬, ২০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বলে লালা লাগিয়ে আম্পায়ারদের দ্বারস্থ ক্রিকেটার

করোনা সঙ্কট কাটিয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে ক্রিকেট ফিরেছে মাঠে। তবে ক্রিকেটারদের সুরক্ষা বিবেচনায় বলে লালা লাগানো নিষিদ্ধ করেছে আইসিসি। সাউদাম্পটনের প্রথম টেস্টে এমন ভুল করেনি কেউই।

তবে দ্বিতীয় টেস্টে অভ্যাসবশত বলে লালা লাগিয়ে ফেলেন ইংলিশ ক্রিকেটার ডম সিবলি। অবশ্য সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে বল জীবাণুনাশক দিয়ে পরিষ্কারও করে নিয়েছেন ক্রিকেটাররা।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের বলে লালা লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের অভ্যাস থাকায় ভুল বলে লালা লাগিয়ে ফেলতে পারেন ক্রিকেটাররা, এমন চিন্তায় প্রথমবার এমন ভুলের জন্য সতর্কতার নিয়ম করেছে আইসিসি। তবে দ্বিতীয়বার একই ভুল করলে প্রতিপক্ষ পাঁচ রানের পেনাল্টি পাওয়ার নিয়ম করেছে আইসিসি।

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের ঠিক আগের ওভারে বল হাতে নেন স্পিনার ডম বেস। তিনি বল দেন সিবলির দিকে। সিবলি অভ্যাসবশত বলে লালা লাগিয়ে ফেলেন। তবে নিজের ভুল বুঝতে পেরেই মাঠে উপস্থিত আম্পায়ার মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থকে জানান তিনি।

পরবর্তী সময়ে মাইকেল গফ পকেট থেকে জীবাণুনাশক তোয়ালে বের করে সেটি দিয়ে বলটি পরিষ্কার করেন। এর পাশাপাশি ইংলিশ ক্রিকেটারদের সতর্ক করে জানিয়ে দেন আরেকবার এমন ভুল করলে জরিমানা হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া হবে পাঁচ রান।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়