ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসার জন্য লন্ডনে তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৬, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চিকিৎসার জন্য লন্ডনে তামিম

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য আজ (শনিবার) সকালে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশ সময় সকাল ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট শেষে লন্ডনে পৌঁছাবেন তিনি।

বেশ কিছুদিন ধরেই অন্ত্রে ব্যথা অনুভব করছেন তামিম। ঢাকায় সিটি স্ক্যানসহ একাধিক টেস্ট করিয়েছেন। তবে কোনো রিপোর্টে সমস্যা খুঁজে পাননি দেশের চিকিৎসকরা। কিন্তু গত একমাসে তিনবার অন্ত্রে প্রচণ্ড ব্যাথা অনুভব করেছেন তামিম। হুট করে ব্যাথা বেড়ে যাওয়ায় ঘাবড়ে গিয়েছেন দেশসেরা এই ওপেনার।

আর তাই দ্রুতই চিকিৎসার প্রয়োজন বোধ করেন তামিম। এজন‌্য লন্ডনে চিকিৎসককে দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। চিকিৎসকের অ্যাপয়েনমেন্টের অপেক্ষায় ছিলেন শুরুতে। গত মঙ্গলবার ডাক্তারের সঙ্গে সাক্ষাতের দিন-তারিখ চূড়ান্ত হওয়ায় দ্রুতই লন্ডনের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তামিম।

তবে এই যাত্রায় পরিবারকে সঙ্গে নেননি জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। লন্ডনে পৌঁছালেও এখনই চিকিৎসকের শরাণাপন্ন হতে পারবেন না তামিম। ব্রিটিশ সরকারের নিয়ম মেনে শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে তাকে। এরপর যথার্থ স্বাস্থ্যবিধি মেনে শুরু হবে তার চিকিৎসা।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়