ইতিহাস গড়লেন মেসি
মেসির আরেক কীর্তি
ক্রীড়া ডেস্ক : । লিওনেল মেসি নিজে গড়েছেন ইতিহাস।
ন্যু ক্যাম্পে শনিবার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মেসির ৬২ মিনিটের গোলে লেভান্তেকে হারিয়ে টানা দ্বিতীয় ও শেষ ১১ মৌসুমে অষ্টম লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। বার্সার প্রথম খেলোয়াড় হিসেবে ১০ বার লিগ জয়ের কীর্তি গড়লেন মেসি।
এতদিন রেকর্ডটা আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে ভাগাভাগি করছিলেন মেসি। গত মৌসুমে বার্সাকে বিদায় জানানো ইনিয়েস্তাকে (৯) ছাড়িয়ে মেসির শিরোপা-সংখ্যা স্পর্শ করল দুই অঙ্ক। বার্সার হয়ে ৮ বার লিগ শিরোপা জিতেছেন জাভি হার্নান্দেজ।
লা লিগার ইতিহাসে মেসির চেয়ে বেশি শিরোপা আছে শুধু একজনের- প্রাক্তন রিয়াল মাদ্রিদ উইঙ্গার পাকো গেন্টো (১২)। মেসির সমান ১০ বার জিতেছেন হোসে মার্টিনেজ।
সব মিলিয়ে বার্সার হয়ে মেসির শিরোপা হলো ৩৪টি, যা কাতালান ক্লাবটির হয়ে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
আরেকটি কীর্তিও গড়েছেন মেসি। লা লিগায় বদলি হিসেবে নেমে তার গোল হলো ২৪টি, যা একবিংশ শতাব্দীতে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এবারের লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির মোট গোল এখন ৩৪টি।
রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৯/পরাগ
রাইজিংবিডি.কম