ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুশীলনে ফিরলেও সহসাই মেসিকে পাচ্ছে না বার্সা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুশীলনে ফিরলেও সহসাই মেসিকে পাচ্ছে না বার্সা

ক্রীড়া ডেস্ক : শনিবার স্প্যানিশ লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। সেটা অবশ্য আগেই জানা গিয়েছিল। কিন্তু আজ জানা গেল আন্তর্জাতিক বিরতির পর ছাড়া তাকে পাচ্ছে না কাতালানরা।

তার ইনজুরি থেকে সেরে ওঠার অগ্রগতি যেভাবে প্রত্যাশা করা হচ্ছিল সেভাবে হচ্ছে না। তার চেয়ে ধীরগতিতে হচ্ছে। তাই বার্সেলোনা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। আর কোচ আর্নেস্তো ভালভার্দেও কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় আর্জেন্টাইন তারকার ফেরার বিষয় নিয়ে। তারা মূলত তাদের সুপারস্টারকে নিয়ে অতিরিক্ত সমর্কতা অবলম্বন করছে।

এদিকে ফিটনেস কোচের তত্ত্বাবধানে অনুশীলনে ফিরেছেন মেসি। অবশ্য তিনি দলের সঙ্গে অনুশীলন করছেন না। অনুশীলন করছেন একা একা।

শনিবারের পর বার্সেলোনা লা লিগায় তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়