ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ২৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনা দলে দুই নতুন মুখ

আগামী মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন আর্সেনাল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্টুটগার্ট ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিকভাবেই দলে নেই বার্সেলোনা তারকা লিওনেল মেসি। শুক্রবার স্কালোনির ঘোষিত ২৩ সদস্যের দলে নেই ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো আর পিএসজির উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াও। এই দুজনকে কোপা আমেরিকার পর থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যায়নি।

আগামী মাসে কোপা লিবের্তাদোরেসের সেমিফাইনালে মুখোমুখি হবে বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। যে কারণে এই দুই ক্লাবের কোনো খেলোয়াড়কে দলে রাখেননি আর্জেন্টিনা কোচ।

চোট কাটিয়ে দলে ফিরেছেন টটেনহামের মিডফিল্ডার এরিক লামেলা ও ডিফেন্ডার হুয়ান ফয়েথ।

আগামী ৯ অক্টোবর জার্মানির মাঠে খেলবে আর্জেন্টিনা। চার দিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ, রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজেলা, মার্কোস রোহো, ওয়াল্টার ক্যানেমান, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, মাতিয়াস জারাহো, লিওনার্দো পারেদেস, নিকোলাস ডমিঙ্গেজ, রদ্রিগো ডি পল, মার্কো আকুনা, রবার্তো পেরেইরা, অ্যাঞ্জেল কোরেয়া, লুকাস ওকাম্পোস, এরিক লামেলা

ফরোয়ার্ড: মাতিয়াস ভারগাস, নিকোলাস গঞ্জালেজ, লুকাস আলারিও, লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালা।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়