ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৮, ২৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার

আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি প্রতি ম্যাচ খেলবে ব্রাজিল। ওই ম্যাচের আগে ব্রাজিল দল থেকে ছিটকে গেছেন দলটির তারকা ফুটবলার নেইমার। জাতীয় দলের হয়ে আগের ম্যাচে পাওয়া চোট নেইমারকে ছিটকে দিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ থেকে।

সদ্য পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পিএসজি তারকাকে বাইরে রেখে আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। নেইমার চোটে থাকায় শুক্রবারের ঘোষিত দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাস্টন ভিলার মিডফিল্ডার ডগ্লাস লুইস ও রিয়াল মাদ্রিদের টিনএজ ফরোয়ার্ড রদ্রিগো।

নাইজেরিয়ার বিপক্ষে গত ১২ অক্টোবর ব্রাজিলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ওই ম্যাচের শুরুর দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন নেইমার। তাকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে তখন জানিয়েছিল পিএসজি কর্তৃপক্ষ।

আগামী ১৫ নভেম্বর সৌদি আরবে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর আবু ধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তিতের শিষ্যরা।


ঢাকা/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়