ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘তোমার চেয়ে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৪৪, ২৬ নভেম্বর ২০২০
‘তোমার চেয়ে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না’

বল-ব্যাট হাতে আন্তর্জাতিক মঞ্চ মাতালেও মাশরাফি বিন মুর্তজা বরাবর জানিয়ে এসেছেন যে, তার প্রথম পছন্দ ফুটবল।

বহুবার তিনি এটাও জানিয়েছেন যে, তার স্বপ্নের নায়ক হলেন দিয়েগো ম্যারাডোনা। সেই নায়কের হঠাৎ মৃত্যুতে শোকাহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক। এমন ঘোর দুঃসংবাদ পাওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শোক প্রকাশ করেন মাশরাফি।

আরো পড়ুন:

ফেসবুকে ১৯৮৬ বিশ্বকাপ হাতে ম্যারাডোনার একটি ছবি পোস্ট করেন মাশরাফি। সঙ্গে লিখেন, ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর, দ্য ড্রিবলিং মাস্টার। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।’

ফুটবলে তার প্রিয় দল আর্জেন্টিনা। মাশরাফি বিন মুর্তজা আর্জেন্টিনা সমর্থন করেন দিয়েগো ম্যারাডোনার কারণে। সেই নায়ককে হারিয়ে শোকে মুহ্যমান মাশরাফি।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়