ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ওয়ানডে সিরিজ খেলতে আসছে দ. আফ্রিকা ইমার্জিং নারী দল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২১
ওয়ানডে সিরিজ খেলতে আসছে দ. আফ্রিকা ইমার্জিং নারী দল 

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। এই সিরিজে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে তারা। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল থেকে। শেষে হবে ১৩ এপ্রিল। মাঝে ৩টি ওয়ানডে হবে ৬, ৮ ও ১১ এপ্রিল।

আরো পড়ুন:

আগামী ২৮ মার্চ ঢাকায় পা রাখেব প্রোটিয়া নারী দল। ঢাকায় বিমানবন্দর থেকেই আবার অভ্যন্তরীণ ফ্লাইটে করে সিলেট যাবে। সিলেটে প্রথম কোভিড টেস্টের পর তিনদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তৃতীয় দিন কোভিড টেস্টে সবাই নেগেটিভ আসলে অনুশীলন শুরু করবে।

তিনদিন অনুশীলন শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ।   

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়