ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পা পিছলে পড়ে কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ৩০ জুন ২০২১   আপডেট: ১২:৪৮, ৩০ জুন ২০২১
পা পিছলে পড়ে কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়লেন সেরেনা

রেকর্ড ২৪ বারের  গ্র্যান্ডস্লাম বিজয়ী হতে পারলেন না আমেরিকান কিংবদন্তী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে হেরে নয়; খেলা চলাকালীন কোর্টেই পা পিছলে পড়ে উইম্বলডন থেকে ছিটকে যান সেরেনা। কোর্ট ছাড়েন কাঁদতে কাঁদতে।

বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে লড়ছিলেন। প্রথম সেটে জয়ও পেয়েছিলেন ৩-১ গেমে। পা পিছলে পড়ে প্রথম রাউন্ডেই সেরেনার ইতি ঘটে। পিছলে পড়ার পর ব্যথা পান ডান পায়ে; আর খেলার অবস্থায় ছিলেন না তিনি। শেষ পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে ছাড়েন কোর্ট।   

আরো পড়ুন:

ছিটকে যাওয়ার পর নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সংক্ষিপ্ত বিবৃতি দেন সেরেনা। তিনি লেখেন, 'আমার ডান পায়ে ইনজুরির কারণে এখান (উইম্বলডন) থেকে সরে যাওয়া হৃদয়বিদারক ঘটনা ছিল।'

একই দিন পা পিছলে ছিটকে গেছেন ফরাসি টেনিস তারকা আদ্রিয়ান মানারিনো। রজার ফেডেরারের বিপক্ষে লড়ার সময় মানারিনো ইনজুরিতে পড়েন। প্রথম সেট হারলেও পরের দুই সেট জিতে এগিয়ে গিয়ে গিয়েছিলেন মানারিনো। চতুর্থ সেটে অবশ্য ঘুরে দাঁড়ান ফেডেরার। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ৬–২ গেমে সেটটা জিতে সমতা ফেরান। এই চতুর্থ সেটেই পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান মানারিনো।

ব্যথা নিয়ে এই সেট শেষ করতে পারলেও মানারিনো পঞ্চম সেটে আর খেলতে পারেননি। শেষ পর্যন্ত ছিটকে যান তিনি; দ্বিতীয় রাউন্ডে উতরে যান ফেডেরার। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়