ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শঙ্কায় মার্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২৮ মার্চ ২০২২  
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শঙ্কায় মার্শ

ট্রেনিংয়ের সময় নিতম্বের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই খবর জানিয়েছেন। মঙ্গলবার লাহোরে হতে যাওয়া প্রথম ওয়ানডেতে তার স্থলাভিষিক্ত হয়েছেন উদীয়মান তারকা ক্যামেরন গ্রিন।

মার্শের অনুপস্থিতি সফরকারীদের বোলিং আক্রমণকে আরো দুর্বল করে দিলো। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স বিশ্রামে এবং হ্যামস্ট্রিংয়ের চোটে এরই মধ্যে ছিটকে গেছেন কেন রিচার্ডসন।

আরো পড়ুন:

সোমবার লাহোরে ফিঞ্চ বলেছেন, ‘সে তার হিপ-ফ্লেক্সরে চোট পেয়েছে, আমরা মনে করছি ট্রেনিংয়ে। আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে ইনজুরিটা কেমন। কিন্তু আমি মনে করি না এই সিরিজে সে থাকবে, গতকাল তার অবস্থা দেখেই এই কথা বলছি।’

এই ইনজুরিতে দিল্লি ক্যাপিটালসের হয়েও মার্শের খেলা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। ৬ এপ্রিল থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার কথা।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়