ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিরোপার কাছাকাছি রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১০ এপ্রিল ২০২২   আপডেট: ১০:২০, ১১ এপ্রিল ২০২২
শিরোপার কাছাকাছি রিয়াল

স্প‌্যানিশ লা লিগায় শনিবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ২-০ গোলে হারিয়েছে গেট‌াফকে। জানুয়ারিতে প্রথম দেখায় গেটাফের কাছে হেরেছিল রিয়াল। এবার ঘরের মাঠে তাদের হারিয়ে প্রতিশোধ নিলো লস ব্লাঙ্কোসরা। পাশাপাশি শিরোপা জয়ের দৌড়ে আরও  একধাপ এগিয়ে গেলো।

এই জয়ে ৩১ ম‌্যাচ থেকে ৭২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে তারা এগিয়ে আছে ১২ পয়েন্টে। আজ রোববার দিবাগত রাতে লেভান্তে গুরুত্বপূর্ণ ম‌্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে।

আরো পড়ুন:

চেলসির বিপক্ষে জয় পাওয়া একাদশে চারটি পরিবর্তন এনে শনিবার গেটাফের বিপক্ষে কার্লো আনচেলোত্তি দল সাজান। ম‌্যাচের ৪ মিনিটেই জালের নাগাল পান দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৩৮ মিনিটে গোল করেন কাসেমিরো। এসময় ভিনিসিউস জুনিয়রের ক্রসে ডাইভিং হেড দিয়ে জালে জড়ান এই মিডফিল্ডার। যা চলতি মৌসুমে তার প্রথম গোল।

বিরতির পর ৬৮ মিনিটে ব‌্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেজ। এসময় ভালভার্দের নেওয়া শট রুখে দেন গেটাফের গোলরক্ষক ডেভিড সোরিয়া। এরপর গোলের চেষ্টা করেন ভিনিসিউস, তিনিও ব‌্যর্থ হন। শেষ পর্যন্ত ভাসকেজ সুযোগ পেয়ে রক্ষণভাগের খেলোয়াড়ের দুই পায়ের ফাঁকা দিয়ে বল জালে পাঠান।

এরপর গেটাফে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোল পায়নি। রিয়ালও পরবর্তীতে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাকি সময়ে। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়