ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত হলেন আরও তিন ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ২৩:৪৭, ২৬ অক্টোবর ২০২২
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত হলেন আরও তিন ক্রিকেটার

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে আরও তিন ক্রিকেটারকে। তারা হলেন আসিথা ফার্নান্দো, মাথিশা পাথিরানা ও নিরোশান ডিকভেলা। তাদেরকে মূলত স্ট্যান্ডবাই হিসেবে নেওয়া হয়েছে। যাতে করে কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে কিংবা করোনা আক্রান্ত হলে তাদের দলে নেওয়া যায়।

এই তিন ক্রিকেটার ও শ্রীলঙ্কা হাই পারফরম্যান্স দলের হেড কোচ টিম ম্যাককাসকিল অস্ট্রেলিয়ার উদ্দেশে শিগগিরই যাত্রা শুরু করবেন।

আরো পড়ুন:

মূলত বাহাতি পেসার বিনুরা ফার্নান্দো ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট স্ট্যান্ডবাই হিসেবে আরও তিন ক্রিকেটারকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। অবশ্য বিনুরাও বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হয়েছিলেন। তিনি এসেছিলেন দিলশান মাদুশঙ্কর পরিবর্তে। যিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। তার আগে দুষ্মান্থে চামিরা ও প্রমোদ মাদুশান ইনজুরিতে পড়েন। অবশ্য প্রমোদ এখনো দলের সঙ্গেই আছেন।

এদিকে গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কাগুনাথিলাকা ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছিল আশেন বান্দারাকে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সুপার টুয়েলভের ম্যাচে পাথুম নিসাঙ্কা কুঁচকির ইনজুরির কারণে খেলতে পারেননি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তারা জিতলেও হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়