ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বিপিএল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৪৫, ৩ জানুয়ারি ২০২৩
২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বিপিএল

আগামী শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ প্রতিযোগিতা বিপিএল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ৬ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় হবে প্রথম পর্ব। এই সময়ে হতে যাওয়া আট ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হবে ৪ জানুয়ারি বুধবার থেকে।

ঢাকা পর্বে সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা। এক হাজার টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

আরো পড়ুন:

ম্যাচের দিন ও আগের দিন টিকিট সংগ্রহ করতে হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়