ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার্স’ পরে আর্চারদের বাংলাদেশ মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
‘জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার্স’ পরে আর্চারদের বাংলাদেশ মিশন শুরু

ঢাকায় পৌঁছে বিশ্রাম নিয়ে পরের দিন অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারি) ঘাম ঝরানো শুরু করে জস বাটলারের দল। 

১০ মিনিট আগে অনুশীলনের প্রস্তুতি নিতে থাকেন ইংলিশ ক্রিকেটাররা। শুরুতে শের-ই-বাংলার সেন্টার উইকেট যাচাই করেন প্রধান কোচ ম্যাথু মট ও পেসার জোফরা আর্চার। তারপর গা গরম করে একাডেমি মাঠের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করে সফরকারী দল। 

আরো পড়ুন:

পেসার আর্চার, সাকিব মাহমুদ, মার্ক উড ও রিচ টপলিদের গায়ে প্র্যাকটিস কিটের পাশাপাশি ছিল জিপিএস পারফরম্যান্স ট্র্যাকার যুক্ত বিশেষ কিট। এই কিট বিশেষ করে ফুটবলাররা অনুশীলনের সময় ব্যবহার করে থাকেন। ক্রিকেটাররাও এটি কমবেশি ব্যবহার করে থাকেন। এবার দেখা গেলো আর্চারদের গায়ে। 

এই কিটে একজন পেসারের মুভমেন্ট হতে শুরু করে সবকিছুই প্রযুক্তির মাধ্যমে পুঙ্খনাপুঙ্খভাবে পরখ করা যায়। কোনো ঘাটতি থাকলে সহজেই ধরা যায়। 

No description available.

পেসাররা বেশ কিছুক্ষণ ধরে একাডেমি মাঠের নেটে বোলিংয়ে ঘাম ঝরান। একে একে বাটলার-মঈন আলীরা নেটে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন। বোলিং শেষে আর্চারকে ব্যাটিং করতেও দেখা গেছে। 

ওয়ানডে ম্যাচ দিয়ে ১ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। তার আগে প্রতিদিনই অনুশীলনের কথা রয়েছে বাটলারদের। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩ মার্চ। দুপুর ১২টা থেকে মিরপুরে এই দুই ম্যাচ হবে। ৬ মার্চ একই সময়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

এদিকে ইংল্যান্ড দল অনুশীলন করলেও বাংলাদেশ দলের আজ অনুশীলন নেই। আজ হোটেলে চেক-ইনের কথা রয়েছে। এর আগে গতকাল ৮ ঘণ্টা ধরে অনুশীলন করে তামিম ইকবালের দল।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়