ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর গোল বাতিলের ম্যাচে জয় পায়নি আল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ৯ মে ২০২৩   আপডেট: ১২:২১, ৯ মে ২০২৩
রোনালদোর গোল বাতিলের ম্যাচে জয় পায়নি আল নাসর

সৌদি প্রো লিগে সোমবার রাতে মাঠে নেমেছিল আল নাসর। কিন্তু ঘরের মাঠে জয় পায়নি তারা। রেলিগেশন শঙ্কায় থাকা আল খালেজ তাদের রুখে দিয়েছে ১-১ গোলে। অবশ্য দ্বিতীয়ার্ধে করা রোনালদোর গোলটি বাতিল না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো আল নাসর।

এই ড্রয়ে শিরোপা জয়ের পথে আরও পিছিয়ে পড়লো রোনালদো-তালিসকারা। ২৬ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইত্তিহাদ। সমান ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে আল নাসর আছে দ্বিতীয় স্থানে। আর ৪ ম্যাচে ইত্তিহাদ ৫ পয়েন্ট না হারালে আল নাসরের সামনে শিরোপা জয়ের কোনো সুযোগ নেই।

আরো পড়ুন:

ঘরের মাঠে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে আল নাসর। এ সময় আল খালেজের ফাবিও মার্টিন্স গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৭ মিনিটে আলভারো গনজালেসের গোলে সমতা ফেরায় আল নাসর। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর পরই (৫৮ মি.) গোল পেয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রেফারি সেটি বাতিল করেন অফসাইড হয়েছে বলে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।

অবশ্য ম্যাচ শেষ হতে না হতেই আল খালেজের খেলোয়াড়রা ঘিরে ধরেন রোনালদোকে। অবশ্য অন্য কোনো উদ্দেশ্যে নয়, তার জার্সি পাওয়ার জন্য। যদিও আল খালেজের একজন টিম স্টাফ তার সঙ্গে সেলফি তুলতে গেলে তেড়েফুঁড়ে চলে যান সেখান থেকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়