ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আল নাসরের জয়ের ম্যাচে গোল পেলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৭ মে ২০২৩   আপডেট: ১২:২৫, ১৭ মে ২০২৩
আল নাসরের জয়ের ম্যাচে গোল পেলেন রোনালদো

সৌদি প্রো লিগে মঙ্গলবার রাতে জয় পেয়েছে আল নাসর। তাদের জয়ের ম্যাচে গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপর গোলটি করেছেন অ্যান্ডারসন তালিসকা। তাতে ২-০ গোলে হারিয়েছে আল তায়িকে।

এই জয়ে শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়েছে আল নাসর। ২৭ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইত্তিহাদ। আর সমান ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে আল নাসর আছে দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

মঙ্গলবার আল তায়ির মাঠে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি আল নাসর। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে।

ম্যাচের শেষদিকে (৮০ মি.) তালিসকা গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এদিন অপর ম্যাচে আল হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করে ইত্তিহাদ। তাতে পয়েন্ট ব্যবধান কমে যায় আল নাসরের সঙ্গে।

লিগে ম্যাচ বাকি আছে আর ৩টি। তিন ম্যাচে ইত্তিহাদ আর কোনো পয়েন্ট না হারালে চ্যাম্পিয়ন হবে তারা। কিন্তু কোনো এক ম্যাচে হেরে গেলে রোনালদোদের সামনে দারুণ সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়